রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৬.৪৩ পিএম
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট ১৯৭৫ সালের নির্মম হত্যাকাণ্ডে শহীদ তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তারা সকলকে জাতীয় শোক দিবসের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আদাবর থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাটি আদাবর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শামীন সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন আদাবর ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সাধারণ সম্পাদক আক্কাস পাটোয়ারি, থানা কৃষক লীগের আহবায়ক তুষার খান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, মহিলা লীগের আহবায়ক ডেইজি আলম, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো মারুফ বিজলি, রাসেল আহমেদ, সিরাজ কাদের, জিনাত আরা, শামসুল হক তারা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16012
© All rights reserved © 2026
Jagoronbarta24